যুক্তরাজ্যের সিমপ্রিন্টসের সঙ্গে চুক্তি করলো ও তথ্যপ্রযুক্তি বিভাগ

৬ ফেব্রুয়ারি, ২০২০ ২০:২০  
তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবার মান আরো উন্নত করার পাশাপাশি জবাবহিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অলাভজনক প্রযুক্তি প্রতিষ্ঠান সিমপ্রিন্টস টেকনোলজি লিমিটেডের সঙ্গে চুক্তি (এসি) করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল আমীন এবং সিমপ্রিন্টস টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. টবি নরম্যান নিজ নিজ পক্ষে ওই চুক্তিতে সই করেন। এসময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ওই সমাঝোতা স্মারক সই হয় বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। চুক্তিটি শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সিমপ্রিন্টস টেকনোলজির সাথে এই চুক্তির ফলে পাবলিক সার্ভিস ডেলিভারির উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সেবা প্রাপ্তি আরও সহজ হবে।